মনস্টার সরকারকে উৎখাত করেছে গোল্ডেন জেনারেশন: প্রেস সচিব

১৯ জুলাই ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম © টিডিসি ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘৭৪ এর দুর্ভিক্ষে আমি ভাতের মাড় (ফ্যান) খেয়েছি। আমি এর নির্মম স্বাক্ষী।’ এ সময় মনস্টার সরকারকে আমাদের এই গোল্ডেন জেনারেশন উৎখাত করেছে বলে মন্তব্য করেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত  টিইডি (TED) অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি জুলাইয়ের একজন স্বাক্ষী। এ জুলাই বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জুলাই আমাদেরকে একটি গোল্ডেন জেনারেশন উপহার দিয়েছে। ৭১-এ যখন আমাদের ওপর অপারেশন সার্চলাইট চালানো হয়, তখন ঢাকায় অনেক মানুষ মারা গেছে। পরদিন কিছু মানুষ চলে গেলো ইন্ডিয়া ‘গভমেন্ট ইন এক্সাইল’ আবার কিছু মানুষ চলে গেল ক্যান্টনমেন্ট। সে সময় আমরা এরকম গোল্ডেন জেনারেশন পাইনি, যারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন গড়ে তুলবে।

তিনি বলেন, ৭৪ এর দূর্ভিক্ষে আমি ভাতের মাড় খেয়েছি। আমি এর নির্মম স্বাক্ষী। তখন থেকেই আমরা ভয় পেতাম যে, আরেকটা সরকার যদি ফেইল করে, সে ভয় আমাদেরকে নিষ্পেষিত করেছে। দুই লাক্ষ্ পুলিশকে দিয়ে যে একটি সিকিউরিটি নিয়ে একটি সরকার গঠন করেছে, সেটা ছিল একটা মনস্টার। আমাদের ভাইদের চোখের সামনে থেকে তূলে নিয়ে গেছে, জুডিশিয়াল কিলিং করেছে এবং জঙ্গি নাটক করেছে। সে সরকারকে উৎখাত করেছে আমাদের এই গোল্ডেন জেনারেশন।’

আরও পড়ুন: তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন, শুরু ২৪ জুলাই?

প্রসঙ্গত, টেডএক্স হলো টিইডি অনুমোদিত একটি প্ল্যাটফর্ম। আর টিইডি বা টেড হলো আমেরিকাভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন, যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সব ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে এখানে কথা বলেন।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9