ভুল চিকিৎসায় না ফেরার দেশে জাবির সেই ফারিহা!

০৯ এপ্রিল ২০১৯, ১০:২১ AM
ফারিহা নুসরাত জেরিন

ফারিহা নুসরাত জেরিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের মেধাবী সেই ছাত্রী ফারিহা নুসরাত জেরিন মারা গেছেন। মঙ্গলবার ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে নুসরাতের মৃত্যুর পর তার সঠিক চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন সহপাঠী ও বিভাগীয় শিক্ষকসহ অনেকে। চিকিৎসকের খামখেয়ালীর কারণেই তার মৃত্যু হয়েছে- এমন দাবিও করেছেন কেউ কেউ।

হাসপাতাল সূত্রে জানা যায়, এলার্জির ইঞ্জেকশনের ওভারডোজের কারণে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। এতে তার ১০ দিনে ৮০ ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু সব কিছু যোগাড় হওয়ার আগেই সকালে তিনি মারা যান।

আর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে অভিযোগ করে বলেন, ‘সে চিকেন পক্স রোগে আক্রান্ত ছিল। কিন্তু চিকিৎসকদের খামখেয়ালিতে এলার্জি ইঞ্জেকশনের ওভারডোজ দেওয়া হয়। এখন সে না ফেরার দেশে।’ নুসরাতের এক সহপাঠী জানান, চিকিৎসার ত্রুটির কারণেই নুসরাতে শেষ পরিণতি মৃত্যুতে গিয়ে ঠেকেছে।

জানা যায়, ফারিহা নুসরাত জেরিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিন্তু পরিবারের সাথে ঢাকার সেন্ট্রাল রোডে থাকতেন। ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন তিনি। থাকতেন জাহানারা ইমাম হলে।

তৃতীয় বর্ষে উঠার আগে তার পথচলা চিরদিনের মত থেমে গেল। মঙ্গলবার বাদ যোহর জানাযা নামাজের পর আজিমপুর কবরস্থানে চিরদিনের জন্য শায়িত হবেন তিনি।

আরও পড়ুন:দিদারের এএসপি হওয়ার গল্পে কান্না চলে আসে

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950