জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন 

১৭ জুলাই ২০২৫, ০৬:২৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন 

ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন  © টিডিসি ফটো

জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার রাত ৯ টায় শহীদ মিনারে এ কর্মসূচি করেন তারা।

মোমবাতি প্রজ্বলনকালে সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন ও তরীকুল ইসলাম সৌরভসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজকের এই দিনে আমাদের পাচজন ভাইকে হত্যা করেছিল হাসিনার পুলিশ বাহিনী। আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল আবু সাইদ। যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, আজকের এই দিনে শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি।

এসময় উপ-উপাচার্য বলেন, চব্বিশে চেতনা কখনো বাংলাদেশ থেকে মুছে যাবেনা। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শাহাদাৎ বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ষোল বছর আমাদের উপর যারা ষড়যন্ত্র চালিয়েছে, তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো চলমান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬