জবিতে ছাত্রলীগের ইতিহাস সম্পর্কিত বই বিতরণ

০৮ এপ্রিল ২০১৯, ০৬:৪৭ PM
বই বিতরণের সময়

বই বিতরণের সময় © টিডিসি ফটো

ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ধারণা দেওয়ার লক্ষ্যে চার শতাধিক বই বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক আক্তার হো‌সেন।

রবিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা প্রায় ৪ শতা‌ধিক বই বিতরণ ক‌রেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর লেখা ও সম্পাদিত ‘শেখ হাসিনার জয়যাত্রা’, ‘ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ এবং তার (রাব্বানী) রত্নগর্ভা মা তাসলিমা আজাদের ‘অপ্রকাশিত রচনাবলী’ এই তিনটি বই বিতরণ করেন আক্তার।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুইয়া, প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ সহ সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সকল দপ্তর প্রধানদেরসহ শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।

বই পেয়ে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সবনম মুস্তারিন বলেন, বইগুলো সংগ্রহের ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে আজ বইগুলো হাতে পেয়ে ভালো লাগছে।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬