চবিতে ধর্মঘটের দ্বিতীয় দিনেও বন্ধ শাটল ট্রেন, ক্লাস-পরীক্ষা স্থগিত

০৮ এপ্রিল ২০১৯, ১২:৩৬ PM

© ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও আজ সোমবার বন্ধ রয়েছে শাটল ট্রেন। এছাড়া বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গতকালের মত আজ সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো। অধিকাংশ শিক্ষার্থী আসতে না পারায় কার্যত অচল হয়ে আছে বিশ্ববিদ্যালয়।

পরীক্ষা বন্ধ রয়েছে, নৃবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষ, লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স, মার্কেটিং বিভাগ ৪র্থ সেমিস্টার, ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষ, নৃবিজ্ঞান বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেনি। তাই পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের চলমান ধর্মঘটের কারণে আজও বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ধর্মঘটের বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের ধর্মঘটের ডাক দেয়া দুটি পক্ষের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ৩ তারিখ উভয় গ্রুপের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে তাদের নামে হাটহাজারী থানায় অস্ত্রমামলা দায়ের করে।

অস্ত্রসহ গ্রেপ্তারের কথা অস্বীকার করে তাদের নামে অস্ত্রমামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, ২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত ছাত্রলীগের নামে সকল মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ এবং হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীরের অপসারণ দাবি জানিয়ে রবিবার সম্মিলিতভাবে বিক্ষোভ করেন ছাত্রলীগের এই দুটি পক্ষ। এছাড়া ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ছাত্রলীগের পক্ষ থেকে দুই দফা দাবি জানানো হয়েছে। তা হল- সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার এবং ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close