যৌন হয়রানির প্রতিবাদে এবার আমরণ অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

০৮ এপ্রিল ২০১৯, ১১:০৪ AM
শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী তাদের বিভাগের সামনে আক্কাস আলীর দ্রুত বিচারের দাবিতে অনশন শুরু করে।

অনশনকারী শিক্ষার্থীরা জানান, এর আগেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোন ঘটনারই যথোপযুক্ত বিচার হয়নি, তদন্ত কমিটি গঠনের নামে কেবল কালক্ষেপণ করা হয়েছে।

তারা বলেন, এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি চাননা তারা। এজন্য আক্কাস আলীকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত অনশন ধর্মঘট চালিয়ে যাবেন বলে তারা জানান।

শিক্ষার্থীরা আরো বলেন, আক্কাস আলী যৌন হয়রানি ছাড়াও অনেক ধরনের দুর্নীতিতে যুক্ত। তারা কোনোভাবেই এমন দুর্নীতিবাজ, যৌন হয়রানিকারীকে তাদের শিক্ষক হিসেবে মেনে নেবেন না।

উল্লেখ্য, সিএসই বিভাগের দুই ছাত্রী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট তাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আক্কাস আলীর দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। কিন্তু দুই মাসেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় রবিবার শিক্ষার্থীরা আক্কাস আলীর শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

আন্দোলনের মুখে প্রশাসন আক্কাস আলীকে সাময়িক বহিষ্কার করে এবং চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পাঁচদিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করে।

আরো পড়ুন: যৌন হয়রানির অভিযোগে বশেমুরবিপ্রবি শিক্ষক আক্কাসকে অব্যাহতি

শিক্ষক আক্কাস আলীকে চাকরিচ্যুত করাসহ পাচঁদফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে আক্কাস আলীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ঘোষণা করতে হবে; ভুক্তভোগী শিক্ষার্থীরা যাতে কোনরকম হয়রানির শিকার না হয় সেই নিরাপত্তা নিশ্চিত করা; কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ করার হুমকি দিতে পারবেনা এবং এধরণের হুমকি দিলে শাস্তির ব্যবস্থা করা; কোন শিক্ষক কার্যদিবস ছাড়া ডাকতে পারবেনা এবং ডিপার্টমেন্টাল অফিস ছাড়া কোথাও ডাকতে পারবেনা; এবং অনতিবিলম্বে ডিপার্টমেন্টভিত্তিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬