মেডিকেল আধুনিকায়নের দাবিতে জাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

০৭ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM
স্মারকলিপি প্রদানের সময়

স্মারকলিপি প্রদানের সময় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা এ স্মারকরিপি জমা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- চিকিৎসাকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও ওষুধের মানোন্নয়ন, অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎক ও নার্স বৃদ্ধি করা, প্যাথোলজি সেবার মানোন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতির সুব্যবস্থা করা। স্মারকলিপি প্রদানকালে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জাবি শাখা ছাত্রলীগ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, উন্নত চিকিৎসা সেবা প্রদান করা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। তবে রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। যাতে রোগ নির্ণয় করার মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা মেডিকেলের চিকিৎসা সেবা উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সহ-সভাপতি বায়েজিদ রানা, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডলসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬