ইবিতে ‘আধুনিক যুগে নেতৃত্বের উন্নয়ন’ শীর্ষক সেমিনার মঙ্গলবার

০৭ এপ্রিল ২০১৯, ০১:৫১ PM

© ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আধুনিক যুগে নেতৃত্বের উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে ওইদিন সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ। এছাড়া সেমিনারে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকরেন বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক আব্দুল মুঈদ।

ট্যাগ: ইবি
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬