চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘট, যানচলাচল বন্ধ

০৭ এপ্রিল ২০১৯, ১০:৩৮ AM
চবিতে ছাত্রলীগের বিক্ষোভ

চবিতে ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ছয় কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। ধর্মঘটের প্রথমদিনেই বন্ধ করে দেয়া হয়েছে শাটল ট্রেন। কেটে দেওয়া হয়েছে কয়েকটি বগির হোস পাইপ। এছাড়া শিক্ষকদের বাস, ক্যাম্পাসে অভ্যন্তরে সিএনজি, অটোরিকশাও বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রবিবার সকাল থেকেই শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক দুই (বিজয় ও সিএফসি) পক্ষের ৬ কর্মীর মুক্তির দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন।

এদিকে গতকাল শনিবার থেকে দুই দফা দাবিতে আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজে বার্তা দিতে দেখা যায়, সংগঠনটির নেতাকর্মীদের। তবে সুনির্দিষ্ট কনো প্রেস ব্রিফিং করেননি আন্দোলনকারীরা। ফলে আন্দোলন ঘোষণা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সীমাবদ্ধ ছিলো। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে দুই দফা দাবি জানানো হয়।

ছাত্রলীগের দুই দফা দাবি:
১.সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার।
২. ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার।

এ বিষয়ে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা দুই দফা দাবিতে শান্তিপূর্ণ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি এবং সেটা পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।

এদিকে আন্দোলনকারীদের বাঁধার মুখে সকাল থেকেই ক্যাম্পাসে বন্ধ রয়েছে রিকশা সিএনজিসহ সকল ধরনের যানচলাচল। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close