জবির সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ

০৬ এপ্রিল ২০১৯, ০৯:৩০ PM

© সংগৃহীত

চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ দোকানের মালিক ও কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। ওই বিকাশ দোকানের মালিক জবির কর্মচারী। মারধরকারী ছাত্রলীগ নেতা শাহ আলম ব্যাপারী নিজেকে জবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ এবং একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দাবি করেন। শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাহ আলম ব্যাপারী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাবেদ আলীর মালিকানাধীন বিকাশের দোকানের কর্মচারী রনিকে ব্যানার খুলতে বলেন।

এ সময় দোকানের ওই কর্মচারী ব্যানার খুলতে অস্বীকৃতি জানালে শাহ আলম তাকে মারধর করেন। পরে জাবেদ আলী শাহ আলমকে ফোন করলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলে ডেকে নিয়ে শাহ আলম বহিরাগত আট থেকে দশজনকে নিয়ে এসে লাঠি, হাতুড়ি দিয়ে জাবেদ আলীকে মারধর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাবেদ আলী বলেন, শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে শাহ আলাম ক্যাম্পাসের আশেপাশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নাম ভাঙিয়ে এবং ভুঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি শুরু করেন। তিনি কমিটি বিলুপ্ত করার পর দৈনিক একশ টাকা থেকে তিনশ টাকা নেন। শাখা ছাত্রলীগের নেতাকর্মীকে কাউকে চাঁদা না দিতে বললে আমি চাঁদার টাকা দেওয়া বন্ধ করি। তারপরেও শাহ আলম বিকাশে ক্যাশআউটের কথা বলে আমার কাছ থেকে পাঁচশ’ টাকা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ্ আলম ব্যাপারী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পরিচয় দিয়ে দৈনিক টিএসসির তিনটি খিঁচুড়ির দোকান এক হাজার ২০০ টাকা, বিস্কুটের দোকান থেকে ৩০০ টাকা, আটটি চায়ের দোকান থেকে ৮০০ টাকা নেয়। এছাড়া ভিক্টোরিয়া পার্কের ফুটপাতের দুইপাশের সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ভাঙিয়ে ফলের দোকানসহ অন্যান্য দোকানে চাঁদাবাজি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানি সাংবাদিকদের বলেন, শাহ আলম তার মোবাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে তোলা অসংখ্য ছবি দেখিয়ে জবির আশপাশে চাঁদাবাজি করেন।  তিনি গোলাম রাব্বানীর ভাই, কেউ তার কিছু করতে পারবে না বলে হুমকি দিয়ে চাঁদা তোলেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহ আলম ও গোলাম রাব্বানীর অন্তরঙ্গ ছবি বিভিন্ন সময় প্রচার হওয়ায় শাহ আলমের কথা বিশ্বাস করেন অনেকেই।

মারধর ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শাহ্ আলম ব্যাপারী বলেন, টিএসসির বিকাশ দোকানের সামনে একটি মেয়ে মোবাইল ফোনের সিম বিক্রি করত। বিকাশের দোকানের ব্যানারের কারণে তার দোকানটি ঢেকে যায়, এছাড়া দোকানের কর্মচারী মেয়েটিকে বিভিন্ন সময় খারাপ কথা বলতো। আজ তাকে ব্যানার খুলতে বললে দোকানের মালিক আমার সঙ্গে অশ্রাব্য গালিগালাজ করে। তাকে আমি মারধর করিনি।

চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমার বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ করেনি। টিএসসির দোকানসহ বিভিন্ন দোকানে অনেকে ফাও খায়। এখন যদি দোকানের কেউ কোনও কারণে কিছু দেয় তাতে আমার দোষ কিসের।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, শাহ্ আলম ছাত্রলীগের কেউ না। আর চাঁদাবাজির বিষয়ে তিনি কিছু জানেন না। তবুও এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। আর অন্যায় করে পার পাবে না।

সূত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, আমি আজকেই তার নাম প্রথম শুনলাম। তার নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আটক করে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950