অর্থাভাবে ফর্ম ফিলাপ করতে না পারা শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা 

১০ জুলাই ২০২৫, ১১:০১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৪৬ PM
আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও ছাত্রদলের লোগো

আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও ছাত্রদলের লোগো © টিডিসি ফটো

অর্থাভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না পারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। সম্পূর্ণ নিজ অর্থায়নে উক্ত শিক্ষার্থীর ফর্ম ফিলাপ করিয়েছেন তিনি। 

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পারিবারিক অবস্থা উন্নত না হওয়ায় অর্থাভাবে ফর্ম ফিলাপ করতে পারছিলেন না বিভাগের শিক্ষার্থী হাসিব (ছদ্মনাম)। এদিকে ফর্ম ফিলাপের সময় শেষ হতে থাকায় টাকা ম্যানেজ করতে না পেরে দিশেহারা হয়ে পড়ে সে। বিষয়টি জানতে পেরে লোকপ্রশাসন বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে হাসিবের পাশে দাঁড়ান সাহেদ আহম্মেদ। 

ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী হাসিব (ছদ্মনাম) বলেন, অত্যন্ত দুঃসময়ে ছাত্রদলের সাহেদ ভাইকে পাশে পেয়েছি। আমার বাবা দিনমজুর, অনেক কষ্টে আমার নিয়মিত পড়াশোনার ও আনুষঙ্গিক খরচ পাঠান। কিন্তু এখন একবারে প্রায় সাড়ে ৬ হাজার টাকার মতো প্রয়োজন হওয়ায় আমি তা জোগাড় করতে পারছিলাম না। এ সময় সাহেদ ভাই জানতে পেরে আমাকে ফর্ম ফিলাপের ব্যবস্থা করে দেন। ভাইয়ের এই উপকার আমি ভুলব না। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমি জানতে পেরেছি আমার বিভাগের একজন ছোট ভাই আর্থিক সমস্যার কারণে ফরম ফিলআপ করতে পারছে না। এজন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে তার বিভাগের একজন বড় ভাই হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। 

 

১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9