হাজী দানেশের সৌন্দর্য উটপাখি-খরগোশ-মুরগি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) উদ্যোগে দেশে আমিষের জোগানে নতুন মাত্রা যোগ হয়েছে। গরুর মাংসের ওপর চাপ কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর পাশে গড়ে তোলা হয়েছে উটপাখিসহ বিভিন্ন প্রজাতি মুরগির খামার। এসব মুরগি এবং উটপাখির খামার যুক্ত হওয়ায় একদিকে যেমন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বেড়েছে, অন্যদিকে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। প্রতিনিয়তই আশপাশ থেকে পাখি ও প্রকৃতিপ্রেমী লোকেরা এসব পাখি দেখতে ছুটে আসেন ক্যাম্পাসে।

তথ্যমতে, ক্যাম্পাসে এই খামারটিতে উটপাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির মুরগীও পালন করা হচ্ছে। যেগুলো খামারকে করে তুলেছে আরো আকর্ষণীয়। মুরগীর মধ্যে ফিজেন্ট মুরগী, যেগুলো দেখতে অনেকটা সোনালী আকারের হলেও পিছনের লেজ দেহের তুলনায় অনেক বড়। এরা হাঁটাচলার পাশাপাশি উড়তেও পারে। এসবের পাশাপাশি আরো দুই জাতের ময়ূর আছে এখানে। আছে খরগোশ এবং রিং, হোমার, গিরিবাজ, মিয়াজি, আউলফেস, বোখারা ও লাক্ষাসহ বিভিন্ন প্রজাতির কবুতর।

রয়েছে মুরগির খামারও

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল গাফফার মিয়ার তত্ত্বাবধানে এসব নিয়ে গবেষণা করছেন পিএইচডির ছাত্র আহসান হাবীব মিজান। তিনি জানান, বাংলাদেশের আবহাওয়া উটপাখির জন্য কতটুকু উপযোগী সেটা দেখতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এতে অনেকটা সফল হয়েছি বলতে পারি। উটপাখি আমাদের দেশের না হলেও তারা আমাদের আবহাওয়ার সাথে বেশ খাপ খাইয়ে নিয়েছে।

তার ভাষ্য, কয়েকদিন আগে আমরা এসব উটপাখি থেকে ডিমও পেয়েছি। সেগুলো কৃত্রিম প্রজনের জন্য সংরক্ষিত করা হয়েছে। উটপাখির প্রতিটি ডিম প্রায় দেড় কেজি হয়। বছরে একেকটি উটপাখি ৭০-১০০টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। উটপাখির শারীরিক বৃদ্ধি ও প্রজনন গরু কিংবা ছাগলের থেকে দ্রুততর হয়। পূর্ণবয়স্ক একটি উটপাখি থেকে প্রায় আড়াই মণ মাংস দিয়ে থাকে। এখানে এখন পর্যন্ত উটপাখিগুলোর মাঝে কোনো রোগবালাই দেখা যায়নি।

আহসান হাবীব আরো জানান, এখানে যেসব জাতের মুরগী রাখা আছে, এদের মূলত কৃত্রিম প্রজননের মাধ্যমে সংরক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ব্রাহ্মা জাতের আমাদের দেশে বিলুপ্ত প্রায় বলা চলে। আমরা সেগুলো বংশবিস্তার করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি।

এ বিষয়ের প্রধান গবেষক ও জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল গাফফার মিয়া বলেন, ‘উটপাখি নিয়ে গবেষণায় আমরা আশাবাদী। বাংলাদেশের আবহাওয়ায় তাদের বৃদ্ধি ঠিকমতোই হচ্ছে। বছরে একটি উটপাখি ৬০-১০০টি ডিম পাড়ে। এর থেকে শতকরা ৫০ ভাগ ডিম থেকে সফলভাবে বাচ্চা উৎপাদন করা যায়। আর একটি উটপাখির বাচ্চার দাম ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত হয়। অনেকেই এরই মধ্যে উটপাখির খামার করার জন্য যোগাযোগ করছে।’

তিনি বলেন, একটি গরু থেকে বছরে মাত্র একটি বাচ্চা পাওয়া যায়। ফলে গরু পালনের চেয়ে উটপাখি পালনে বেশি লাভ করা সম্ভব। এছাড়া উটপাখির জীবনকালও বেশি। ফলে বাণিজ্যিকভাবে উটপাখি পালন আমাদের দেশে লাভজনক হবো।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950