কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির

০৮ জুলাই ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৬ AM
কুবি ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ও সেক্রেটারি আবির

কুবি ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ও সেক্রেটারি আবির © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির। 

মঙ্গলবার (৮ জুলাই) এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত করা হয়। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা: ওসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ছয় মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬