বাকৃবিতে অনলাইনে করা যাবে চাকরির আবেদন

০৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
সচিবালয়ের সভাকক্ষে

সচিবালয়ের সভাকক্ষে © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সব ধরনের নিয়োগে আবেদন করা যাবে অনলাইনেই। সোমবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে এই অনলাইন ভিত্তিক আবেদন প্ল্যাটফর্ম (Integrated E-Form System) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, এই ডিজিটাল সেবার মাধ্যমে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এই উদ্যোগ বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী ও তাঁর সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেন এবং আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬