নাফিসা নেওয়াজ বিন্দু
নিখোঁজ হওয়া ইডেন কলেজের ১৩-১৪ সেশনের (বিবিএস) শিক্ষার্থী নাফিসা নেওয়াজ বিন্দুকে পাওয়া গেছে। গতকাল বুধবার উত্তরা যাওয়ার জন্য দুপুর ১ টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। এর প্রায় ৩৮ ঘণ্টা পর পুলিশি অভিযানে উদ্ধার করা হয়েছে সেই ছাত্রীকে।
যাত্রাবাড়ী থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, ‘ইডেনের ওই ছাত্রী বিন্দু মায়ের সঙ্গে রাগ করে বান্ধবীর বাসায় ছিল। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আজ বৃহস্পতিবার ভোরে উদ্ধার করি। বর্তমানে সেই ছাত্রীটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।’ পুলিশ বলেন, ঢাকা থেকে গাজীপুরে খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সেখানে পৌঁছান ওই ছাত্রী। পরে খালার বাসায় না গিয়ে সেখান থেকে মোবাইল ফোন হারিয়ে ঢাকার মোহাম্মদপুরে তার বান্ধবীর বাসায় ছিল। সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছি।
বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে বিন্দুর ভাই ও বোনের নম্বরে বেশ কয়েকবার ফোন এমনকি ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে এর আগে বিন্দুর ভাই আদ দ্বীন সজীব ফেসবুক পোস্টের মাধ্যম জানান, ‘আলহামদুলিল্লাহ আমার ছোট বোন বিন্দুকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।’
গতকাল হারিয়ে যাওয়ার পর বিন্দুর প্রতিবেশী সোহেল রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, বিন্দু উত্তরায় খালার বাসায় যাওয়ার জন্য তার বাসা থেকে বের হয়েছিলেন। বিমানবন্দর স্টেশনে নামার কথা ছিল। কিন্তু সে নামতে পারেনি। আর ইডেন কলেজ স্টুডেন্ট কমিউনিটির ফেসবুকে পেজে জানানো হয়েছিল, বিন্দু কমলাপুর ষ্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটিতে দুপুর ২টা ২০ মিনিটে ওঠেন উত্তরা ষ্টেশন নামার জন্য। কিন্তু দূর্ভাগ্যবশত উত্তরা ষ্টেশন নামতে পারেননি। বিকাল ৪টা ৩ মিনিট এসে মাকে ফোন করে বলেন, মা আমি উত্তরা ষ্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের ষ্টেশন এলে নেমে বাস ধরে যাবো’ এ কথা বলার মধ্যেই ফোনটা কেটে গেল। আর এটাই ছিলো শেষ ফোন। এর পর থেকে ফোন বন্ধ।’
পড়ুন:রেজাল্টের প্রলোভনে বশেমুরবিপ্রবি’র দুই ছাত্রীকে যৌন হয়রানি!
বিষয়টি নিয়ে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। ডায়েরি নং- ২৪৬।