এবার গণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

০৫ এপ্রিল ২০১৯, ১২:২৩ PM
অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকে অপসারণ চেয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের একাদশতম দিনে গণ অনশন কর্মসূচি দিয়েছে তারা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থান করে গণ অনশন কর্মসূচি পালন করছে তারা। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১১ দিন ধরে ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হকের অপসারণ চেয়ে আন্দোলন করে যাচ্ছে। সেই দাবি পূরণ না হওয়ায় আমরা গণ অনশনে নেমেছি। আমাদের দাবি একটাই- শিক্ষার্থীবিরোধী ভিসির অপসারণ। তাদের দাবি, বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি নজির স্থাপন করেছে, কীভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও দাবি আদায় করা যায়। ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলনে অবিচল থাকবো।

এদিকে শিক্ষার্থীরা বিদ্যমান অচল অবস্থা নিরসনে ও দাবি আদায়ে প্রশাসনের সাথে আলোচনায় সভায় বসতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী সকাল সাড়ে এগারোটায় ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আলোচনা সভায় বসার জন্য আহ্বান জানালে শিক্ষার্থীরা তাতে সম্মত হয়। এ সময় তারা প্রায় আধা ঘন্টাসড়ক অবরোধ করে রাখেন। বিদ্যামান অচল অবস্থা নিরসনে আগামী শনিবারে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বরিশালের সুশীলসমাজ, বিশ্ববিদ্যালয় প্রশাসন , আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে উপাচার্যে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে বিইউডিএস-এর এক অনুষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থী দের রাজাকার বললে আন্দোলন বেগমান হয়। প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়। তৎপরিবর্তে উপাচার্য দুই বার বিবৃতি প্রদান করে দু:খ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। গতকাল ও শিক্ষদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিলেও তাতে তারা ব্যর্থ হয়।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950