হারিয়ে যাওয়া ইডেন কলেজের শিক্ষার্থী নাফিসা নেওয়াজ বিন্দু। © টিডিসি ফটো
ইডেন কলেজের ১৩-১৪ সেশনের (বিবিএস) শিক্ষার্থী নাফিসা নেওয়াজ বিন্দু হারিয়ে গেছেন। গতকাল বুধবার উত্তরা যাওয়ার জন্য দুপুর ১ টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ তিনি।
বিন্দুর প্রতিবেশী সোহেল রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিন্দু উত্তরায় খালার বাসায় যাওয়ার জন্য তার বাসা থেকে বের হয়েছিলেন। বিমানবন্দর স্টেশনে নামার কথা ছিল। কিন্তু সে নামতে পারেনি।
ইডেন কলেজ স্টুডেন্ট কমিউনিটির ফেসবুকে পেজে জানানো হয়, বিন্দু কমলাপুর ষ্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটিতে দুপুর ২টা ২০ মিনিটে ওঠেন উত্তরা ষ্টেশন নামার জন্য। কিন্তু দূর্ভাগ্যবশত উত্তরা ষ্টেশন নামতে পারেননি। বিকাল ৪টা ৩ মিনিট এসে মাকে ফোন করে বলেন, মা আমি উত্তরা ষ্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের ষ্টেশন এলে নেমে বাস ধরে যাবো’ এ কথা বলার মধ্যেই ফোনটা কেটে গেল। আর এটাই ছিলো শেষ ফোন। এর পর থেকে ফোন বন্ধ।
পেজটিতে জানানো হয়, বিন্দু কাল থেকে এখনো পর্যন্ত নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
বিন্দুকে কেউ খুঁজে পেলে নিচের ঠিকানায় ও নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৬৭৩৫৭৭১৯৪; ০১৯২২৩৩৫৭২৩ ঠিকানা: ৩৫০/১ মিরহাজিরবাগ, কাজীবাড়ি,যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪।