২০২৫-২৬ অর্থবছরে শাবিপ্রবির বাজেট ২০৫ কোটি টাকা

০৩ জুলাই ২০২৫, ০২:১১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি  টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ২৩ লক্ষ টাকা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ (উপাচার্যের সভাকক্ষে) সাংবাদিক সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট তুলে ধরেন। 

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও দপ্তর প্রধান ।  

এবার অর্থবছরের মোট ২০৫ কোটি টাকার বাজেটের মধ্যে বিশেষ সুবিধাসহ মোট বেতন বাবদ সহায়তা ৭১ কোটি , বেতন-ভাতায় ১১১ কোটি ৯০ লাখ , মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন খাতে ১৫ কোটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট ২ কোটি ৫০ লাখ, প্রাথমিক স্বাস্থ্য সেবা বাবদ সহায়তা ২০ কোটি, যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ  টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। 

বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন  ও গবেষণায়  গুরুত্ব দিতে এবছর ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এবছর ৭৯ লাখ টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য ৮ কোটি ২০ লাখ, গবেষণায় পিএইচডির জন্য ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ ও উদ্ভাবন কাজে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

বাজেট উপস্থাপন সভায় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিগত বছরের চেয়ে এবছর বাজেট বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত গবেষক তৈরি করা।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসাথে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এগুলো হয়ে গেলে আমাদের যে সমসাময়িক বিভিন্ন সংকট রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে। সেজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9