খুবিতে শিক্ষামেলা আগামীকাল

০৩ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খেলার মাঠে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষামেলা। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ।

মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ, মাস্টার্স ও পিএইচডি’র শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্তু ৩০টি স্টলে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করবেন। সকাল দশটা থেকে এটি স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬