ববিতে এবার শিক্ষার্থীদের রক্ত দিয়ে উপাচার্য পদত্যাগ চাই কর্মসূচি

০৩ এপ্রিল ২০১৯, ১১:৩৯ AM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে নবম দিনে গড়িয়ে। উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম আজ ২ টায় শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান নিতে শুরু করেছেন। দেড়টা থেকে তাদের কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলেন, আজ আমাদের আল্টিমেটামের ৪৮ ঘণ্টা শেষ হতে চলেছে। দুপুর দেড়টা থেকে আমরা প্রসাশনিক ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি নিব। ২ টা মাঝে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক পদত্যাগ না করলে আমরা রক্ত দিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে দেওয়াল লিখবো। আমাদের শিক্ষার্থীরা রক্ত দিতে উৎসুক হয়ে আছে। আমাদের সাথে মেডিক্যাল টিমও থাকবে।

এদিকে আন্দোলনের অষ্টম দিনে সকাল থেকে প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান কর্মসূচি নেয় শিক্ষার্থীরা। বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয় আল্পনা আঁকা ও দেয়াল লিখন। তাঁরা একাত্মতার দেওয়াল, ‘দাবায়ে রাখতে পারবে না,’ ‘বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার জায়গা, ক্যান্টনমেন্ট নয়’ ইত্যাদি শিরোনামে দেওয়াল লিখেন। এসময় তারা প্রশাসনিক ভবনের নিজ তলা, শহীদ মিনার, শেখ হাসিনা হলে আলপনা আঁকেন।

আন্দোলনকারী লোকমান হোসেন আবারো উপাচার্যের বিবৃতি প্রসঙ্গে বলেন, এই বিবৃতিতেও উপাচার্য বিভিন্ন মিথ্যাচার করেছেন। আমাদের আল্টিমেটাম আগামীকাল ২ টায় শেষ হবে। এর মাঝেই উপাচার্যকে পদত্যাগ করতে হবে। না হলে আমরা আরো কঠোর ও মানবিক কর্মসূচি প্রদান করব।

এর আগে আন্দোলনের সপ্তম দিনে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হককে পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। গত সোমবার বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে উপাচার্যের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি প্রদান করার সময় শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৬ শে মার্চ উপাচার্যের গার্ডেন পার্টি আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে অবিহিত করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। চলমান আন্দোলনে উপাচার্য বক্তব্যের ভুল বোঝাবুঝি নিয়ে দু:খ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। পরে তারা সংবাদ বিজ্ঞপ্তি পুড়িয়ে ফেলেন।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950