ধর্মনিরপেক্ষ বলতে রাষ্ট্র কোন ধর্মকেই পক্ষপাত করে না: জবি উপাচার্য

০২ এপ্রিল ২০১৯, ০৭:৫৪ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। © মাসুম বিল্লাহ শরীফ

ধর্মনিরপেক্ষ বলতে রাষ্ট্র কোন ধর্মকেই পক্ষপাত করে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের উদ্যোগে সকাল ১১টায় সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ধর্মনিরপেক্ষ বলতে মূলত বোঝানো হয়ে থাকে, যে রাষ্ট্র কোন ধর্মকেই পক্ষপাত করে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বহুবাচনিক সমাজ হবে, সবাই মিলেমিশে থাকবে, কিন্তু দেশ স্বাধীনের পর ৭৫ পরবর্তী সময় থেকে শুরু করে ৯৬ পর্যন্ত এই বিশ বছর বাংলাদেশকে ধর্মীয় জঙ্গিবাদের তীব্র পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। পাকিস্তানি ধারায় দেশ পরিচালনায় উৎসাহ-উদ্দীপনা ছিল চরমে পর্যায়ে। যার রেশ বর্তমান সময়েও আমাদের বহন করতে হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করেছে ধর্মান্ধতা ও মৌলবাদ, যা পরিত্যাগ করা অপরিহার্য হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘নিজ ধর্মের প্রতি বিশ্বাসের সাথে সাথে অন্যের ধর্মের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাহলেই সমাজ থেকে হানাহানি, জঙ্গিবাদ এসব অশান্তি দূর হবে। ধর্ম নিয়ে শ্রেষ্ঠত্ব উপলব্ধি ঠিক নয়, প্রকৃতিগত ভাবেই এটার নিয়ন্ত্রণ হয়। শ্রেষ্ঠত্বের দাবি থেকে বেরিয়ে আসতে হবে নতুবা সংঘর্ষ, অশান্তি লেগেই থাকবে।’

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে জবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম মাসুম বিল্লাহ বক্তব্য প্রদান করেন।

সেমিনারে ‘ধর্ম নিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার ফারজানা বেগম এবং ‘ধর্ম নিরপেক্ষতা মতবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু। এসময় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950