চবির হল থেকে ১২৮রাউন্ড গুলিসহ ২টি পাইপগান উদ্ধার

০২ এপ্রিল ২০১৯, ০৫:১০ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের পাঁচ আবাসিক হলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তল্লাশিতে দুইটি পাইপগান, ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিামণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তল্লাশি চালায় পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

সূত্র জানায়, ফেসবুকে ‘বাজে মন্তব্য’ করাকে কেন্দ্র করে রবিবার দুপুরে চবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এর জের ধরে সোমবার গ্রুপ দুটির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এএফ রহমান, আলাওল, সোহওয়ার্দী, শাহ আমানত এবং আব্দুর রব হলে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তল্লাশি চালায় পুলিশ। এতে এএফ রহমান হলের পিছনের পাহাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলি, বাকী চার হল থেকে রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র হলগেুলো থেকে পুলিশের তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয় স্বীকার করেছেন।

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএপি নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬