পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৬তম সভা অনুষ্ঠিত

২৯ জুন ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৪:৩৫ PM
পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৬তম সভায়

পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৬তম সভায় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. মো. জহির উদ্দীন, কীটতত্ত্ব বিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি বিভাগের প্রফেসর মো. জামাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসীম উদ্দিন ও বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমান।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শুরুতেই ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ও রিজেন্ট বোর্ডের সদ্যপ্রয়াত সদস্য ড. মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9