রাবি গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

০২ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের অনুমতিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা মানববন্ধনে সাত দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক সেলফ সিস্টেম চালু, স্থায়ী সমাধানকল্পে ফ্লোর নির্মাণ করে আসন সংখ্যা বর্ধন, কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত দৈনিক ১৪ ঘন্টা খোলা রাখা, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং শনিবার সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত খোঁলা রাখা, সরকারী ছুটি ব্যতীত অন্যন্য গ্রীষ্মকালীন, শীতকালীন ছুটিতে হল কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিসকাশন রুম খোলা রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গ্রন্থাগারে আধুনিক ফ্যান ও এসি সংযুক্ত করা। 

মানববন্ধনে রাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান বলেন, ‘বর্তমানে দেশ এনালগ থেকে ডিজিটালে রুপান্তরিত হয়েছে এবং প্রতিটি সেক্টরে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগারে আধুনিকায়নের ছোঁয়া মিলেনি আজও।’

তিনি বলেন, ‘বিশ্বদ্যিালয়ের বাতিঘর হচ্ছে গ্রন্থাগার। সেই গ্রন্থাগারই নানা সমস্যায় জর্জরিত। এছাড়াও প্রয়োজনীয় বই প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গ্রন্থাগারের পুরো আসন ফাঁকা থাকে। আমরা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।’

ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ শেখের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অবন্তী সরকার, মার্কেটিং বিভাগের মাহফুজ মুন্না ও সাদ্দাম হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের রাজিয়া আক্তার, মনোবিজ্ঞান বিভাগের নুর সরকার প্রমুখ।

ট্যাগ: বই
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬