অব্যাবস্থাপনায় চরম দূর্ভোগে নোবিপ্রবির সালাম হলের শিক্ষার্থীরা

০২ এপ্রিল ২০১৯, ১০:০৮ AM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বছর বছর ছাত্র সংখ্যা বাড়লেও বাড়েনি ছেলেদের আবাসিক হল। নির্মাণাধীন দুটি হলের কাজ অনেকদিন ধরে চললেও হল নির্মাণে জড়িত প্রতিষ্ঠানের অবহেলার কারণে চার বছরের অধিক সময়েও সম্পন্ন হয়নি হলের কাজ । বর্তমানে ছেলেদের জন্য একমাত্র আবাসিক হল ভাষা শহীদ আব্দুস সালাম হল।

২০১১ সালে হলটি নির্মাণ করা হয়। দুই ব্লকের চার তলা বিশিষ্ট হলটিতে মোট কক্ষ রয়েছে ৯০টি। ছাত্রদের জন্য বরাদ্দকৃত কক্ষের সংখ্যা ৮৭। বাকি তিনটি কক্ষের একটি প্রাধ্যক্ষ অফিস, একটি কর্মকর্তাদের অফিস আরেকটি অতিথি কক্ষ। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। প্রতিটি কক্ষে ৪ জন করে ৮৭ টি কক্ষে মোট আসন সংখ্যা ৩৪৮ টি আসনের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট শতাধিক। প্রতি কক্ষে ৪ জন করে আবাসন ব্যবস্থা করা হলেও বর্তমানে কক্ষ-ভেদে থাকছেন ৬/৭/৮ জন করে। অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষার্থীদের কক্ষে সংখ্যাটা আরও বেশি বলে জানান ভুক্তভোগীরা। আর এসব আসন বণ্টনে হল প্রাধ্যক্ষের কোন রকম তদারকিও নেই। এতে করে পড়াশোনার চরম ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের ।

এছাড়া, হল অফিসের তথ্য মতে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩৫ জন নিবন্ধিত শিক্ষার্থী রয়েছে। অ-নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় অনিয়ন্ত্রিত বহিরাগত প্রবেশের কারণে অধিকাংশ সময় হলের শিক্ষার্থীদের মোবাইল,ল্যাপটপ, মানিব্যাগ, এমনকি রুমের ফ্যান পর্যন্ত চুরিসহ বহিরাগতের মাদকসহ প্রবেশ ও গ্রহণের অভিযোগও পাওয়া গেছে।

আসন সংকট, ডাইনিংয়ে অনিয়ম, রিডিংরুম সংকট, খেলাধুলার সরঞ্জামের অনুপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ, টয়লেট-বাথরুমের জঘন্য অবস্থা, হলের আশেপাশে ময়লার স্তূপ ইত্যাদি মিলিয়ে অব্যবস্থাপনায় চরম দূর্ভোগে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের একমাত্র আবাসিক হল ভাষা শহীদ আব্দুস সালাম হলের ছাত্ররা। বিভিন্ন বিষয়ে হল প্রশাসনের কাছে অভিযোগ করেও সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিক্ষার্থী।

এছাড়াও হলের সমস্যা সমাধানে শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করলেও কোন সমস্যার সমাধান পাওয়া যায়নি। প্রশাসন থেকে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবে রুপ নেইনি। নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য আবাসিক হল একটি। সেই হলের যদি এমন বেহাল দশা হয় তাহলে আমরা কোথায় যাব? খোজ নিয়ে জানা যায়, বিশেষ প্রয়োজন ছাড়া হলে অফিস করেন না হলের প্রধ্যাক্ষ বা সহকারী প্রাধ্যাক্ষ কেউই।

হলের ডাইনিং চালনায় হল প্রশাসনের কোন তদারকি নেই। কোন কোন মাসে শিক্ষার্থীদের মধ্যে থেকেই ডাইনিংয়ে একজন বা দুইজন ম্যানেজার ঠিক করা হয়। তাদের কাছে শিক্ষার্থীরা টাকা জমা দেন এবং খাবার খান। আবার কোন মাসে ম্যানেজার ঠিক করা না গেলে পুরো মাসই ডাইনিং বন্ধ থাকে। প্রশাসন কর্তৃক ডাইনিংয়ে দেওয়া হয় না কোন ভর্তুকি। শিক্ষার্থীদের চাঁদার ওপরই চলে হলের ডাইনিং। এতে করে মাঝে মাঝেই টাকার অভাবে ডাইনিং অফ হয়ে যায়।এসময় শিক্ষার্থীদের খাওয়ার জন্য নির্ভর করতে হয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের টং দোকানগুলোর বেশি দামে অতি নিম্নমান এবং অস্বাস্থ্যকর খাবারের উপর। দোকান বা ক্যান্টিনের খাবারের দোকানের খাদ্যের কোন মূল্য নির্ধারণ বা নিয়ন্ত্রণও নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

বিশ্ববিদ্যালয়ের নানান অপ্রতুলতার মাঝে হলের আসন সংকটকে কপালের লিখন বলে মেনে নিলেও পড়াশুনা করার জন্য রিডিং রুমের অপ্রতুলতাকে মেনে নিতে পারছেন না শিক্ষার্থীরা। বিশাল এই হলের রয়েছে মাত্র একটি রিডিংরুম । সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে নেই পড়াশোনার জন্য পর্যাপ্ত টেবিল, পড়াশোনার টেবিলের চেয়ে পত্রিকা পড়ার টেবিলের সংখ্যা বেশি দেখা যায়। কিন্তু, পত্রিকার টেবিল গুলোতে দেখা যায় না কোন পত্রিকা।

রিডিংরুমে নেই পর্যাপ্ত ফ্যান, লাইট। যা আছে সেগুলোও বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে৷ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড এম অহিদুজ্জামান যোগদানের পর রিডিং ও ডাইনিং রুমের প্রতিটি ফ্যান ও লাইটের নতুন করে লাগানো হয়, নতুন টেবিল চেয়ারের ব্যবস্থা করলেও অব্যস্থাপনার কারণে অধিকাংশ লাইট ফ্যানই গায়েব অথবা নষ্ট হয়ে গেছে। এদিকে হলের প্রতি ব্লকের জন্য আলাদা ট্যাংক এর ব্যবস্থা থাকলেও তা নিয়মিত পরিষ্কার করা হয় না এবং ট্যাংকের উপরের ঢাকনা না থাকার কারণে, দিনের পর দিন এই অপরিষ্কার-অস্বাস্থ্যকর পানিই শিক্ষার্থীরা ব্যবহার করে চলেছেন। বিশাল এই হলে শিক্ষার্থীদের খাবার পানির জন্য নিচ তলায় ডাইনিং রুমে রয়েছে দুটি ট্যাংক, বিশেষ শোধনের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ করা হলেও, সেই ট্যাংক গুলোর আশেপাশে দেখা যায় অত্যন্ত নোংরা পরিবেশ। সেখানে দেখা যায়, পচা-বাসী জিনিস পড়ে পোকামাকড় গিজগিজ করছে। পানির লাইন ফেটে পানিতে ভেসে আছে ট্যাংক এর আশপাশ।

হলের টয়লেট গুলোর অবস্থা খুবই করুন। প্রতিটি ফ্লোরেই বাথরুমগুলোর পলেঙ্করা খসে পড়েছে, কমোড-পানি সাপ্লাই, ভাঙা কল, দরজাগুলো ভাঙ্গা-অর্ধভাঙ্গা হয়ে ঝুলে আছে। এ যেন রাস্তার পাশের পাবলিক টয়লেটের চেয়েও বেহাল দশা। ধারণের তুলনায় অধিক শিক্ষার্থী থাকার কারণে প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করলেও আবার নোংরা দুর্গন্ধ হয়ে যায়। হল কর্মচারীদের অভিযোগ, যেখানে পুরো হলে চারজন পরিচ্ছন্নতা কর্মী দরকার সেখানে মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী আছে। তাদের মধ্যে আবার একজন শারীরিক ভাবে অসুস্থ। স্বল্প সংখ্যক জনবল দিয়ে পুরো হল পরিষ্কার রাখা সম্ভব হয় না।

এছাড়াও যান্ত্রিক গোলযোগের কারণে হল অভ্যন্তরের কক্ষ, করিডোর, বাথরুম-টয়লেট, ডাইনিং রুম, রিডিং রুমের লাইট-ফ্যান-সুইচ ইত্যাদি প্রায়শই নষ্ট হয়ে থাকে। এসব নিয়ে হল প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন সাড়া পাওয়া যায় নি। যদিওবা সাড়া আসে, তাও সপ্তাহ তিনেক আগে নয়। এদিকে হলের আশেপাশে দেখা যায় বিভিন্ন জায়গা ময়লার স্তূপে পরিণত হয়ে রয়েছে। এসব বিষয়ে যেন দেখার কেউ নেই।

হলের আবাসিক শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ছাত্র আক্তারুজ্জামান জিসান বলেন, হলে সমস্যার শেষ নেই, অনেক ধরনের সমস্যা আছে। এসব বিষয় বারবার অভিযোগ করেও যখন কোন কিছুই হয় না তখন আর অভিযোগ করতে ইচ্ছে করে না। আমাদের হল একটি। এই হলটির দিকে যখন প্রশাসন নজর দেয় না তখন নিজেদের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আমাদের কিছু করার নেই।

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহেল রানা দ্যাডেইলিক্যাম্পাসকে বলেন, পুরো বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য যেহেতু হল একটা তাই এই হলের উপর চাপ পরে বেশি। হলের সার্বিক বিষয় আমরা কর্তৃপক্ষ অনেকবার বসেছি। এবং অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সকল বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছি। সবগুলো সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের আরো বেশি সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী সংকটের বিষয়ে তিনি বলেন, শীঘ্রই আরো ২ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হবে। আশা করি সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950