কুবিতে প্রত্নতত্ত্ব ১ম ব্যাচের র‌্যাগ ডে

০১ এপ্রিল ২০১৯, ১০:৩২ PM
র‌্যাগ ডে’র অনুষ্ঠানে বিভাগের শিক্ষকদের একাংশ।

র‌্যাগ ডে’র অনুষ্ঠানে বিভাগের শিক্ষকদের একাংশ। © শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব ১ম ব্যাচের র‌্যাগ ডে পালিত হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে র‌্যাগ ডে পালিত হয়। র‌্যালি, নাচ-গান, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী র‌্যাগ ডে পালন করে বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে কেক কাটে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর অনুষদের সামনে থেকে র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা ব্যাডমিন্টন কোর্টে নাচ গানের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখে। এরপর বিকাল সাড়ে ৫ টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নং কক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী আলী হোসেন শুভর সঞ্চালনায় এবং প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ। এসময় তিনি বাংলার ইতিহাস ও ঐতিহ্য এবং বাংলাদেশে প্রত্নতত্ত্ব চর্চা ও পথচলা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যাক্ষ জিল্লুর রহমান , নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান, ময়নামতি জাদুঘরের কাস্ট্রোডিয়ান আহমেদ আবদুল্লাহ, সহকারী কাস্ট্রোডিয়ান হাফিজুর রহমানসহ প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬