কর্মচারীদের টানা ১৯ দিনের কর্মবিরতিতে কার্যত অচল বেরোবি

০১ এপ্রিল ২০১৯, ০১:৪১ PM

© টিডিসি ফটো

১০ দফা দাবি আদায়ে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা। তাদের একটানা কর্মবিরতির ফলে কার্যত বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লেও সাড়া মিলছে না কর্তৃপক্ষের। আন্দোলনের একপর্যায়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে দাবী আদায়ে মঞ্চ তৈরী করেছেন কর্মচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মচারীদের দাবিগুলো মেনে না নেয়ায় এবং দাবিগুলোর ব্যাপারে কোন আশ্বাস না পাওয়ায় সর্বাত্মক কর্মবিরতি অব্যহত রেখেছেন কর্মচারীরা। তারা ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতির ১৮তম দিনে রোববার সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে অস্থায়ী মঞ্চ তৈরী করে সেখানে অবস্থান করে। এর আগে বিক্ষোভ মিছিল করে কর্মচারী ইউনিয়ন।

তাদের দাবীগুলোর মধ্যে রয়েছে, আগামী সিন্ডিকেটের আগে কর্মচারীদের নীতিমালা পাশ, চলতি মাসেই ৫৮জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পরিশোধ, দ্রুত পেনশন নীতিমালা বাস্তবায়ন, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, দূরের কর্মচারীদের জন্য গাড়ি ও আবাসন সুবিধা নিশ্চিত করা, কর্মচারী ইউনিয়নের সভাপতিকে লাঞ্চিত করার ঘটনার বিচার করা, কর্মচারী নিয়োগ কমিটিতে কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি রাখা ও মাস্টারোল কর্মচারীদের চাকরি স্থায়ী করা।

কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, ‘আমাদের দাবিগুলো নিয়ে এখনো উপাচার্য কোন আশ্বাস দেননি। তাই যৌক্তিক দাবিগুলো মেনে না নেয়া পযর্ন্ত আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলতেই থাকবে।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কমিলমউল্লাহ ও রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের মোবাইলে একাধিকবার একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬