বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী আপেল গ্রেপ্তার

২৪ জুন ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১২:৩৫ PM
পারভেজ আপেল

পারভেজ আপেল © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ মামলায় এক কর্মচারী পারভেজ আপেলকে গ্রেপ্তার করেছেন জানান তাজহাট থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়।

জানা যায়,পারভেজ আপেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী ছিলেন।

তাজহাট থানার (বিশ্ববিদ্যালয় ফাঁড়ি) এসআই মুসাদ্দেক বলেন, পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে গ্রেপ্তার করেন পুলিশ।

এ বিষয়ে বিদ্যালয় প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে হামলাকারিদের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছেন। তালিকাভুক্ত আসামিদের ধরার পর আইন অনুযায়ী  তাদের ব্যবস্থা নেয়া হবে। 

প্রসঙ্গত, ‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বিস্ফোরক দ্রব্য আইনে গত ৭ মে তাজহাট থানায় ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬