ঈদুল আজহা উপলক্ষ্যে ববি শিবিরে মধ্যাহ্নভোজ, অমুসলিমদের জন্য বিকল্প ব্যবস্থা

০৬ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:১৯ PM
ঈদুল আজহা উপলক্ষ্যে ববি শিবিরে মধ্যাহ্নভোজ

ঈদুল আজহা উপলক্ষ্যে ববি শিবিরে মধ্যাহ্নভোজ © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা  কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে মধ্যাহ্নভোজ। ঈদে বাড়ি না ফেরা মেসে বা বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের এই উদ্যোগ।এবং মধ্যাহ্নভোজে অমুসলিমদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাখছেন বিকল্প ব্যবস্থা। 

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন,”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী বান্ধব সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে। যে-সকল শিক্ষার্থীরা বাড়িতে যেতে পারেনি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে। 

আমাদের প্রত্যাশা বাড়িতে না গেলেও সবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য আমরাও প্রথম দিন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এবং আমরা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের পরিবারের কাছে কুরবানী গোশত পৌঁছে দিতে চাই।”

তিনি জানান,”জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী স্থানীয় অসহায় পরিবারগুলোর কাছেও আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কুরবানী গোশত পৌঁছে দিতে চাই।”

অন্যান্য ধর্মালম্বীদের প্রশ্নে তিনি বলেন,”ভিন্ন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর জন্য গরু কোরবানির পাশাপাশি ছাগল কোরবানিও দিচ্ছি যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে।”

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্য আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9