বিশ্ব পরিবেশ দিবসে ১০০ গাছ লাগাবে ইবির ইসলামী ছাত্র আন্দোলন

০৫ জুন ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
১০০ গাছ লাগাবে ইবির ইসলামী ছাত্র আন্দোলন

১০০ গাছ লাগাবে ইবির ইসলামী ছাত্র আন্দোলন © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা একশত বৃক্ষরোপণের মহতী কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনটির কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় পরিবেশবান্ধব গাছ রোপণ শুরু করেন।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সংগঠনের সদস্যরা নিজেদের অবস্থান অনুযায়ী আম, জাম, কাঁঠাল, সুপারি, লেবুসহ নানা ফলদ ও বনজ গাছ রোপণ করছেন। ছুটি শেষে ক্যাম্পাস খুললে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায়ও শতাধিক গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছি—গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইসলামও পরিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে, বিশেষত বৃক্ষরোপণকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচনা করে।”

তিনি আরও বলেন, “বিশ্ব পরিবেশ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষা শুধুমাত্র একটি দিবসের কর্মসূচি নয়—বরং প্রতিদিনের দায়িত্ব। সে উপলব্ধি থেকেই আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করছি।”

উল্লেখ্য, সংগঠনটি ঈদের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে ১০০ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬