সাংবাদিকের ওপর হামলাকারী সেই ছাত্রদল নেতাকে পেটালো নিজ দলের কর্মীরা

৩১ মে ২০২৫, ০১:১০ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৫:২৬ PM
ছাত্রদল নেতা ত্বো-হা আকন্দ

ছাত্রদল নেতা ত্বো-হা আকন্দ © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজে দ্য ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্লাহ আলভীর ওপর হামলাকারী ছাত্রদল নেতা ত্বো-হা আকন্দকে পিটিয়েছে নিজ দলের নেতাকর্মীরা। 

আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে কলেজের শাকিল চত্বরে বৈশাখী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, তিতুমীর কলেজের শহীদ মামুন ছাত্রাবাসের সিট বরাদ্দ তালিকা প্রকাশের পর কলেজ ছাত্রদলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একাংশের অভিযোগ, সদস্য সচিব সেলিম রেজা প্রশাসনের সঙ্গে আঁতাত করে তার অনুসারীদের বেশি সিট দিয়েছেন। এ নিয়ে সংঘর্ষে সেলিম রেজার অনুসারীদের ওপর হামলা হয়, যাতে পাঁচজন আহত হয়। এই ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতা ত্বোহা আকন্দ। 

এ বিষয়ে আক্কাসুর রহমান আঁখি হল ছাত্রদলের সভাপতি তোহা আকন্দ বলেন, আজ আমার ওপর যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার ও শিহাব উদ্দিন সিয়ামের নেতৃত্বে জলতরঙ্গ ইউনিটের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমাকে তারা নির্মমভাবে পিটিয়েছে। তারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আমার ওপর হামলা চালিয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিহাদ হাওলাদার। তিনি বলেন, আমি কোনো  হামলা করেনি। তারা মাথায় যে ব্যান্ডেজ করেছে সেটা ভুয়া। তাদের শরীরের কোনো জায়গায় আঘাত পায়নি। 

উল্লেখ্য, তিতুমীর কলেজে হলের সিট বরাদ্দের দাবিতে চলমান আন্দোলনে হামলা চালায় ছাত্রদলের কিছু নেতাকর্মী। এতে একাধিক শিক্ষার্থী আহত হন। হামলার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার পাশাপাশি তিতুমীর কলেজের দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো: আল আমিনের জিহ্বা কেটে ছিঁড়ে ফেলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া হামলায় গুরুতর আহত হন ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্যাহ আলভী। 

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬