নজরুল পদক পেলেন অধ্যাপক রশিদুন নবী এবং শিল্পী ইয়াকুব আলী খান

২৬ মে ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
গবেষণায় অবদান রাখায় অধ্যাপক ড. রশিদুন নবীকে নজরুল পদক তুলে দেওয়া হচ্ছে

গবেষণায় অবদান রাখায় অধ্যাপক ড. রশিদুন নবীকে নজরুল পদক তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও গবেষণায় অবদান রাখায় এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৫’ পেয়েছেন ২ গুণী ব্যক্তি। সংগীত বিভাগে ইয়াকুব আলী খান এবং গবেষণা বিভাগে অধ্যাপক ড. রশিদুন নবী নজরুল পদক পেয়েছেন।

সোমবার (২৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে পদকপ্রাপ্তদের নজরুল পদক এবং সম্মাননা স্মারক প্রদান করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।

নজরুল পদক প্রদান উপ-কমিটির সদস্য-সচিব এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, নজরুল পদক অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। এ বছর সংগীত ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই গুণী ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। তাদের অবদানকে সম্মান জানাতেই এবার তাদের এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। 

আরও পড়ুন: আইইউবিএটি ও অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই নজরুল বিষয়ে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের ‘নজরুল পদক’ প্রদান করা হয়ে থাকে। সাধারণত দুটি বিভাগে—নজরুল সংগীত ও নজরুল গবেষণায়—এই পদক দেওয়া হয়। এ বছর সেই ধারাবাহিকতায় নজরুল গবেষণায় অধ্যাপক ড. রশিদুন নবী এবং নজরুল সংগীতে ইয়াকুব আলী খানকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। 

অধ্যাপক ড. রশিদুন নবী বলেন, যেকোনো প্রাপ্তিই আনন্দের, আর সেটি যদি হয় নিজের বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে তা আরও গর্বের বিষয়। আমি দীর্ঘদিন নজরুল গবেষণায় যুক্ত। নজরুল আমাদের হৃদয়ের কবি—তিনি আমাদের অধিকার, চেতনা ও মানবতার কথা বলেছেন। আশা করি, আমার গবেষণা ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলের দর্শনের প্রতি আরও আকৃষ্ট করবে।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9