তিতুমীর কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৫ বাস আটক

২৬ মে ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
আটককৃত  দেওয়ান পরিবহনের ৫ টি বাস

আটককৃত দেওয়ান পরিবহনের ৫ টি বাস © টিডিসি

সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ ও মারধরের অভিযোগে দেওয়ান পরিবহনের পাঁচটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৬ মে) সকালে বাসগুলো আটক করে ক্যাম্পাসের খেলার মাঠে রাখা হয়।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম মো. তাসফিক আহাম্মদ সাওন। তিনি কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, ফার্মগেট থেকে দেওয়ান পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-০৬৬৫) একটি বাসে উঠি । বাসে ওঠার পর দেখি হেল্পার এক বৃদ্ধা যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করছেন। এ ঘটনায় আমিসহ বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে হেল্পার উত্তেজিত হয়ে  আমাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ফার্মগেট এলাকায় বাস থামিয়ে হেল্পার তার পরিচিত কয়েকজনকে ডেকে এনে আমাকে মারধর করেন।  

কলেজের শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত হেল্পারকে শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ছদরুদ্দীন আহমেদ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। শিক্ষার্থীরা যদি দায়িত্ব নিয়ে বিষয়টি সমাধান করতে পারেন তাহলে তা আমাদের জন্য ভালো।  

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬