ছাত্রদল নেতার উদ্যোগে তিতুমীর কলেজে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

২৫ মে ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০১:৩৭ AM
পানির ফিল্টার স্থাপন করলেন ছাত্রদল নেতা

পানির ফিল্টার স্থাপন করলেন ছাত্রদল নেতা © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।

শনিবার (২৪ মে) কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায় ব্যক্তিগত উদ্যোগে এই পানির ফিল্টারটি স্থাপন করা হয়। এর ফলে কলেজটির শিক্ষার্থীরা এখন থেকে সহজেই সুপেয় ও স্বাস্থ্যসম্মত পানি পান করতে পারবেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য বলেন, ‘সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি, তিতুমীর কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত একজন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি, যাতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপদ পানির সুবিধা পান।’

আরও পড়ুন: মুন্নি সাহা ও তার প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

কলেজটির শিক্ষার্থীদের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬