রাকসুর আন্দোলন মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা

১৮ মার্চ ২০১৯, ০৫:৫৯ PM
সংবাদ সম্মেলনে রাকসুর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে রাকসুর নেতৃবৃন্দ। © সাকিবুল ফারাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চের ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রশাসনের বাধার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলনে মঞ্চের নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা নিয়ে রাকসু আন্দোলন মঞ্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য মুক্তমঞ্চে অনুমতি দেয়া হলেও পরবর্তীতে রাকসু আন্দোলন মঞ্চের অনুমতি বাতিল করে প্রশাসন। এ ব্যাপারে প্রক্টরের সাথে দেখা করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান ও কর্মসূচি বাতিল করার জন্য চাপ দেন। তিনি রাকসু আন্দোলন মঞ্চের কার্যক্রম বন্ধ করার জন্য হুমকিও দিতে থাকেন।

রাকসুর এ সমন্বয়ক আরো জানান, পরবর্তীতে প্রক্টর দপ্তরে মুক্তমঞ্চ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন দিতে গেলে দপ্তরের এক কর্মকর্তা ‘জমা নেয়া নিষেধ আছে’ জানিয়ে আবেদনপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। পরে ছাত্র উপদেষ্টাকে ফোন করে বিষয়টি জানালে তিনিও একই রকম উত্তর দেন এবং উপাচার্যের নিষেধ আছে বলে জানিয়ে দেন।

আলোচনা সভায় বাধা দেয়ার বিষয়ে প্রশাসন সম্পর্কে আন্দোলনে মঞ্চের আব্দুল মজিদ অন্তর বলেন, আমাদের আয়োজন ছিল ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা বিষয়ক আলোচনাসভা। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত থাকবেন জেনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নূন্যতম সৌজন্যবোধ ও সহযোগিতা না করে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আমাদের কর্মসূচি স্থগিত করতে বাধ্য করে। রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা যখন সোচ্চার হচ্ছে, তখন প্রশাসন নির্বাচন না দেয়ার পায়তারা করছে বলেও এ সদস্য জানান।

সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের নির্বাহী সমন্বয়ক শরিফ, ছাত্র ইউনিয়নের সভাপতি সাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাব্বদ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950