রাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

১৭ মার্চ ২০১৯, ০৫:৩৪ PM
রাবিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রাবিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। © সাকিবুল ফারাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

‘বঙ্গবন্ধুর জন্মদিনে বাঙালির প্রত্যয়-সোনার বাংলা গড়বে শিশু, বিশ্ব করবে জয়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাছাড়া শেখ মুজিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও রাবি বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন হল, বিভাগ, ইন্সটিটিউট এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে র‌্যালি বের করে। বেলুন-ফেস্টুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। এরপর শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক অনাড়ম্বর আয়োজনে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্কুলের শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’র নির্বাচিত অংশ থেকে কুইজ প্রতিযোগিতা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এমএ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত, রাবি স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলম, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী প্রমুখ।

এছাড়া জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950