বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

১৭ মার্চ ২০১৯, ০৪:২৬ PM
ববিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন।

ববিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন। © সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। নানা আয়োজন দিনকে স্মরণীয় করে রাখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিশাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সদ্য নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ২৪ টি বিভাগ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিশুযত্ন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এসময় কেক কেটে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রেজারার ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক বিভাগের ডিন ড. মুহসিন উদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক- শিক্ষীকামন্ডলী সহ প্রমুখ।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬