জাতীয় যুব সম্মেলনে বিইউপি’র ৭ শিক্ষার্থীর অংশগ্রহণ

১৭ মার্চ ২০১৯, ০১:৪৯ AM

© টিডিসি ফটো

ভবিষ্যতের কান্ডারী যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বলি ২০১৯’। জাগো ফাউন্ডেশনের আয়োজনে ৯ থেকে ১২ মার্চ সম্মেলনটি কক্সবাজারের সি প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এ আবাসিক কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের ক্ষমতায়ন ও স্বেচ্ছাসেবিতায় উৎসাহিত করা এবং জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী তাদের সমাজ বিনির্মাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা। সম্মেলনে সারা দেশের আট বিভাগ থেকে বিভিন্ন ধাপে বাছাইকরণের মাধ্যমে ৫০০ তরুণ অংশগ্রহণ করেছেন।

এ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে ৭ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ হয়েছে। এসব অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন-আইন অনুষদের ফাহমিন চৌধুরী তাজিম, অর্থনীতি অনুষদের নক্ষত্র নূর, রাশমী রিজতান মৌরী, করোনা রহমান কনা ও ফারহান আহমেদ তৌকির এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মনিকা ও মেহেদী হাসান ইমন।

যুবদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ফিনান্স কর্পোরেশন (আইএফসি) বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনার জন্য এই সম্মেলন থেকে দুইজন ইন্টার্ন নেওয়ার ঘোষণা দেয়। ৫০০ জন প্রতিনিধির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ও বিইউপি’র অর্থনীতি অনুষদের নক্ষত্র নূর নির্বাচিত হয়। এ ব্যাপারে নক্ষত্র নূর বলেন, এটা বিইউপি’র জন্য অনেক গর্বের বিষয়। এভাবেই বিইউপি’র শিক্ষার্থীরা দেশ ও বিদেশে তাদের সাফল্যের সাক্ষর রেখে যাচ্ছে।

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950