বর্ণিল আয়োজনে চবিতে শুরু হচ্ছে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট

১৬ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM
ব্যানার।

ব্যানার। © টিডিসি ফটো

‘সম্পর্কের পুনর্নির্মাণ, সমৃদ্ধির দিকে ধাবমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের সর্বমোট ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণে আগামী সোমবার শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী এই উৎসব।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে উৎসবটি চলবে আগামী ১৮ ও ১৯ মার্চ। উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন কক্সবাজার সমুদ্র সৈকতে। যার জন্য ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজক কমিটি।

প্রথম দিনে থাকছে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন, ক্যাম্পাস ট্যুর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা উঠবে। পরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে উদ্বোধন ও
এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টা থেকে সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন শুরু হবে। মধ্যহ্নভোজের পর পুনরায় লানিং সেশন অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে থাকছে দেশসেরা ব্র্যান্ড দল শিরোনামহীন এর পরিবেশনা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদল বগিবাজের পরিবেশনায় থাকছে আদিবাসী নৃত্য, আবহ সঙ্গীত ও ঐতিহ্যবাহী শাটলের সব গান।

এছাড়া আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

পরদিন তথা ‍দ্বিতীয় দিন সকাল ১০টায় কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হবে দ্বিতীয় দিনের কার্যক্রম। এতে থাকছে দুইটি লার্নিং সেশন, সম্মাননা প্রদান, ক্যাম্পাস প্রতিনিধিদের মত-বিনিময়, কক্সবাজার ট্যুর ও সমাপনী অনুষ্ঠান। লার্নিং সেশন পরিচালনার করবেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিকিউটিভ এডিটর খালেদ মহিউদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং জিটিভি ও সারাবাংলা ডট নেটের এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এহসান জুয়েল। এছাড়াও বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম বজলুর রহমানের কমিউনিটি রেডিও শীর্ষক একটি প্রেজেন্টেশন থাকারও কথা রয়েছে।

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে প্রাণ আপ। এছাড়া পার্টনার হিসেবে থাকছে, কেএসআরএম ও বিএনএনআরসি।

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950