বশেমুরবিপ্রবি মার্কেটিং বিভাগের আরও একটি অর্জন

১৬ মার্চ ২০১৯, ১০:৪৮ AM
টিম ব্রোকার এর তিন সদস্য

টিম ব্রোকার এর তিন সদস্য © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘প্লানেশন ২.০’ এর কেইস মাস্টারমাইন্ড প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ টি টিম কে হারিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর মার্কেটিং বিভাগের টিম ‘পাওয়ার ব্রোকার’।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড শেষে ‘টিম ব্রোকার’র সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন ইউআরপি’র চেয়ারম্যান। তিন সদস্য বিশিষ্ট এ টিমের সদস্যরা হলেন- বশেমুরবিপ্রবি’র মার্কেটিং বিভাগের খাদিজা আক্তার বৃষ্টি, অতসী রায় ও শৈশব দে দোদুল জিতু।

নিজেদের অর্জন সম্পর্কে খাদিজা আক্তার বৃষ্টি বলেন, এখানে দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টিম এসেছে, প্রথমে এতগুলো টিমের সাথে প্রতিযোগিতা করতে হবে ভেবে কিছুটা ভয় পেলেও আত্মবিশ্বাস হারাইনি। কারণ আমরা সকলেই কঠোর পরিশ্রম করেছি। আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়েছি। এই অর্জন সত্যিই খুব আনন্দের। আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করবো।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১১ সালে যাত্রা শুরু করলেও স্বল্প সময়ে এটি বেশ পরিচিত হয়ে উঠেছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য লাভ করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950