চবি উপাচার্যকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

১৫ মার্চ ২০১৯, ০৫:২০ PM
উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন চবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন চবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। © এ এইচ আজহার

বঙ্গবন্ধু চেয়ার পদে অধিষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চবি শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন চবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় চবির নাট্য কলা বিভাগের চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এছাড়া শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহ সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, সাইকুল, আশিক, সাঈদ করিম মুগ্ধ, সাকিল, মোজাহিদুল ইসলাম তিতাসসহ আরো অনেক নেতৃস্থানীয় ছাত্রনেতারা।

এর আগে গত ৭ মার্চ নবগঠিত বঙ্গবন্ধু চেয়ারের (গবেষণা কেন্দ্র) নির্বাহী কমিটির মনোনয়নে এই পদের দায়িত্ব গ্রহণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি সংরক্ষণ এবং তার গৌরবময় জীবন ও কীর্তি নিয়ে গবেষণা অব্যাহত রাখা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয়, স্বাধীনতা উত্তর দেশের পরিস্থিতি ও দেশের ভবিষ্যত সম্ভাবনা প্রভৃতি নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে চবির ১ম গ্রেডের অধ্যাপক পদ মর্যাদায় বঙ্গবন্ধু চেয়ার নামে একটি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার পদে চবি উপাচার্যের নাম অনুমোদন করা হয়।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬