চবিতে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক উন্মুক্ত সেমিনার

১৪ মার্চ ২০১৯, ০৭:৫১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার। © এ এইচ আজহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও পিএইচডি গবেষক মো. মোরশেদুল আলম।

আয়োজক কমিটির সমন্বয়ক মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং শর্মী দে ও সায়রা সৈয়দের যৌথ সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহীবুল আজিজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।

উন্মুক্ত সেমিনারে উপস্থিত দর্শনার্থীদের একাংশ। ছবি: এ এইচ আজহার

বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রতীতি' 'পরিশিষ্ট পাঠচক্র' এবং 'বইয়ের ফেরিওয়ালা' এই ৩টি সংগঠনের সমন্বয়ে এ সেমিনার আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950