চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার। © এ এইচ আজহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও পিএইচডি গবেষক মো. মোরশেদুল আলম।
আয়োজক কমিটির সমন্বয়ক মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং শর্মী দে ও সায়রা সৈয়দের যৌথ সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহীবুল আজিজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।
বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রতীতি' 'পরিশিষ্ট পাঠচক্র' এবং 'বইয়ের ফেরিওয়ালা' এই ৩টি সংগঠনের সমন্বয়ে এ সেমিনার আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।