নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিব © টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পরিবহনের শৃঙ্খলা আনয়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কমিটিতে ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফকে আহবায়ক এবং লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাজমুল সবুজকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন মামুনুর রশিদ, কামাল হোসেন এবং কাজী লাবিবা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এ কমিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটির সাথে দায়িত্ব পালন করবে।