সংস্কৃতি মানুষকে হতাশা থেকে বাঁচায়: হাসান আজিজুল হক

১৪ মার্চ ২০১৯, ০৫:৫৯ PM
বাংলাদেশ গণশিল্পী সংস্থা রাবি শাখার শোভাযাত্রায় শিল্পীরা।

বাংলাদেশ গণশিল্পী সংস্থা রাবি শাখার শোভাযাত্রায় শিল্পীরা। © মেশকাত মিশু

সংস্কৃতিমনা মানুষ কখনো বিপথগামী হয় না, সংস্কৃতি মানুষকে হতাশা থেকে বাঁচায়। সংস্কৃতি চর্চা করলে অপসংস্কৃতি, লোভ লালসার জীবন, বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যাবে; সংস্কৃতি চর্চা নিয়ে এমনটাই মনে করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ গণশিল্পী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ৩৫বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজিজুল হক আরো বলেন, সকল অন্ধকার, বিভেদ-বৈষম্য, শাসন শোষণের বিরুদ্ধে, সাম্য স্বাধিকারের মিছিলে প্রথম সারিতে ছিল গণশিল্পী। তবে গণশিল্পীর বয়সের পরিবর্তন হলেও বাংলাদেশে সংস্কৃতি চর্চার তেমন পরিবর্তন হয়নি। তাই এমন সংস্কৃতি আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলন, দেশ বরণ্য মানুষেরা থাকবেন। সে মানুষদের অনুসরণ করে সুস্থ সমাজ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে আমরা।

এর আগে ‘শিল্প সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ শ্লোগানে গণশিল্পী রাবি শাখা কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুর সৈনিক ও বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুজেয় শ্যাম। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।

জাতীয় পতাকার সাথে সংগঠনের পতাকা উত্তোলন করছেন। ছবি: মেশকাত মিশু

গণশিল্পীর পঁয়ত্রিশ বছর পূর্তি উৎসবে সংগঠনটির সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, নাট্যকার মলয় ভৌমিক, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মিনা মিজানুর রহমান এবং বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান প্রমুখ।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950