জবি সাংবাদিক সমিতির কমিটি অনুমোদন, নেতৃত্বে হুমায়ুন-লতিফুল

১৪ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM
সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম

সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে সমকালের জবি প্রতিবেদক লতিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিরতিহীনভাবে বেলা দেড়টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্য পদে বাংলাদেশ প্রতিদিনের রাশেদ হোসাইন সহ-সভাপতি, আজকালের খবরের ইসমাইল হোসাইন যুগ্ম-সাধারণ সম্পাদক, নয়া দিগন্তের সাহাদাৎ হোসাইন রাহাত সাংগঠনিক সম্পাদক, দ্যা নিউ নেশনের রবিউল ইসলাম অর্থ সম্পাদক, ইত্তেফাকের আহসান জোবায়ের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোরের পাতার মাসুম বিল্লাহ এবং শেয়ার বিজের হারুনুর রশিদ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপাচার্যের কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর ড. নুর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, সহকারী প্রক্টর মোস্তফা কামাল, সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬