রাবি ছাত্র সংসদ নির্বাচনেও অংশ নেবে কোটা আন্দোলনকারীরা

১৩ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM
কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ মিছিল

কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ মিছিল © ফাইল ফটো

ডাকসু নির্বাচনের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশ নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার (১৩ মার্চ) দুপুরে সংগঠনটির রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেল থেকে নির্বাচন করে ভিপি পদে জয়ী নুরুল হক নুর। 

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। ডাকসু নির্বাচনে অংশ নিয়ে সহ-সভাপতি পদে আমরা জয়লাভ করেছি। রাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ। আমরা মনে করছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাকসু নির্বাচনেও আমাদের অংশগ্রহণ প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা রাকসু নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত কারো সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করবো। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কোনো প্রকার আলোচনা হয়নি।’ 

রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরেই রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে প্রশাসন। 

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950