প্রজন্ম লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কমিটি গঠন করা হয়েছে। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেক কে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জহরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির মেয়াদ থাকবে এক বছর।
মঙ্গলবার বিকেলে প্রজন্ম লীগের সভাপতি আব্দুল্লা আল মামুন এবং সাধারণ সম্পাদক শামীম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি মো. শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, রাসিকুল ইসলাম, মইনুল ইসলাম, আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শাকিল হোসেন, রহমতুল্লাহ, মাওলা নূর, আসিবুল আলম আসিফ, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, আল মামুন রুমন, আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক শাহারিয়ার মাহমুদ (সুমন), উপ-দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক সোহাগ রানা, উপ-প্রচার সম্পাদক রুবেল হোসেন।
এর আগে শহীদ জিয়াউর রহমান, মতিহার, শহীদ শামসুজ্জোহা, শহীদ সোহরাওয়ার্দী, শাহ মখদুম, মাদার বক্স, লতিফ ও শেরে-ই-বাংলা হলে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কমিটি গঠন করা হয়েছে।