চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘প্রেজেন্টেশন প্রো’র আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু আজ

১৩ মার্চ ২০১৯, ০৩:০৩ PM

আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হতে যাচ্ছে ‘প্রেজেন্টেশন প্রো’ ক্লাবের এর আন্তঃবিশ্ববিদ্যালয় ‘প্রেজেন্টেশন মায়েস্ট্রো ১.০’ প্রতিযোগিতা। এর আগে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্লাবটির সভাপতি ট্রফি চাকমা এক লিখিত বক্তব্যে প্রতিযোগিতার বিষয়ে জানান। এসময় উপস্থিত ছিলেন ‘প্রেসেন্টেশন প্রো’র সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন।

তিন পর্বের এই প্রতিযোগিতা তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম রাউন্ড কলা অনুষদের ২নং গ্যালারিতে। ২য় রাউন্ড বিবিএ ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট বিভাগে। এবং তৃতীয় রাউন্ড আইন অনুষদের গ্যালারিতে।

চবি শিক্ষার্থীদের প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং ও ব্যবসায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করা প্রথম সংগঠন ‘প্রেজেন্টেশন প্রো’। ক্লাবটি ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হলেও ২০১৮ সালেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবার চবি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করেছে ‘প্রেজেন্টেশন মায়েস্ট্রো ১.০’ প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যেকোনো একজন শিক্ষার্থীর সাথে দলবদ্ধ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিন রাউন্ডে বিভক্ত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অনলাইনে স্লাইড জমা নিয়ে ও বাছাই করা হবে। প্রথম পর্বে শেষে সেরা ৩০টি দলকে দ্বিতীয় রাউন্ডের জন্য বাছাই করা হবে। এবং দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শেষে সেরা ১০ দল ফাইনালে উঠতে পারবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে সুন্দরবনে একদিন ফ্রি থাকার সুযোগ। এছাড়া সেরা দশটি দলের জন্য থাকবে অভিযাত্রিক ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে যেকোনো প্রথম যাত্রায় ১০-২০ পার্সেন্ট ছাড়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে।

প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রেজেন্টেশন কর্মশালার আয়োজন করা হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন বিডি ইয়ংস্টার্জ এর প্রতিষ্ঠাতা সাব্বির সরকার এবং অলেম্পিক ইন্ড্রাসট্রিস লিমিটেডের ব্রান্ড এক্সিকিউটিভ আহসান হাবিব শুভ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধন ঘোষণা করবেন চবির ব্যবস্থাপনা বিভাগের সাবেক সভাপতি ও ‘প্রেসেন্টেশন প্রো’র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন। ১৩ মার্চ প্রথম পর্ব শেষে ২২ মার্চ দ্বিতীয় পর্ব এবং ২৫ মার্চ চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। একই দিন পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামবে।

প্রতিযোগিতায় সহযোগি হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয় ডট কম,বিডি ইয়াংস্টার্জ, অভিযাত্রিক ট্রাভেল এজেন্সি, মেন্টরস, প্রেজেন্টেশন হুইজকিড। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চবি সাংবাদিক সমিতি। ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিজয় টিভি ও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এসএনএন টুয়েন্টফোর।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬