ছাত্রলীগের শোভনকে ফিরিয়ে দিলেন ভিপি প্রার্থী অরণি

১২ মার্চ ২০১৯, ০৯:৫২ PM
রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও অরণি সেমন্তি খান

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও অরণি সেমন্তি খান

নব নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরুকে শুভেচ্ছা জানাতে টিএসসি অডিটেরিয়ামের মঞ্চে উঠেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সেখানে নুরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কোলাকুলি করেন শোভন। এরপর স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণি সেমন্তি খানসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে ফিরিয়ে দেন তারা। অরণি বলেন, ‘সন্ত্রাসীর সঙ্গে ছবি তুলি না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনের পরদিন মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪ টার দিকে নুরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে টিএসসির অডেটেরিয়ামের মঞ্চ থেকে নেমে আসেন শোভন। কিছুদূর এগিয়ে গেলেও ঘুরে আবার মঞ্চে ওঠেন তিনি। মঞ্চের শেষ প্রান্তে বসা অরণির সামনে দাঁড়িয়ে শোভন হাত বাড়িয়ে দিলে হাত মেলান তিনি।  এরপর সেখানে ছাত্রলীগের এক কর্মী শোভন, অরণিসহ অন্যদের ছবি তুলতে চান। তখন অরণি বলে ওঠেন, ‘না ভাই, কালকে (১১ মার্চ) রোকেয়া হলে এই লোক নিজে বলছে মার, ধর, ( মোবাইল ফোন দেখিয়ে বলেন) আমার কাছে এভিডেন্স আছে। এই লোকের সঙ্গে ছবি তুলবো না। আমার রুচি এত খারাপ হয় নাই।’ সঙ্গে সঙ্গে শোভন তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যান।  পেছন থেকে অরণি তখনও বলতে থাকেন ‘সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না।’ না। শোভন চলে গেলে অরণির সঙ্গীরা করতালি দিয়ে তার সিদ্ধান্তকে স্বাগত জানান।

ট্যাগ: ডাকসু
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬